Popular Posts

Popular Posts

Sunday, March 29, 2015

স্টার্ক-জনসনে বিধ্বস্ত কিউইরা!


২০১৫ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৮৪ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং নিলেও নামের প্রতি সুবিচার করতে পারেন নি কোন কিউই ব্যাটসম্যান। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শুন্য রানে আউট হন ম্যাককুলাম। অসি পেসারদের খেলতে রীতিমত হিমশিম খেতে হয় কিউই ব্যাটসম্যানদের।
উইকেট হারিয়ে ধুকতে থাকা কিউদের বিপর্যয় সামাল দেন গ্রান্ট ইলিয়ট এবং রস টেলর। টেলর ৪০ এবং ইলিয়ট ৮৩ রান করলেও অন্য কোন ব্যাটসম্যান ই দাড়াতে পারেননি অসি পেসারদের সামনে। মিচেল জনসন এবং জেমস ফকনার নেন ৩টি করে উইকেট। স্টার্ক ২ উইকেট নিয়ে বর্তমান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন! পঞ্চম বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে অসিরা। দেখার বিষয় ১৮৩ রান টপকে জিততে পারে কিনা!

No comments:

Post a Comment