বিশ্বকাপ ফাইনাল'- একটা দলের চার বছরের পরিকল্পনা, ভক্তদের আশা আকংখা, ক্রিকেটারদের সামর্থের সবটুকু ঢেলে দেওয়া সব মিলিয়ে এলাহি কান্ড বলা চলে। যে দুটি দল ফাইনালে উঠেছে তারা অবশ্যই বিশ্বকাপ জেতার দাবীদার। ম্যাককালাম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন 'সুযোগ দুদলেরই পঞ্চাশ-পঞ্চাশ'। তারপরেও কিছু পরিসংখ্যান থেকে যাচ্ছে যেগুলো দেখে অনুমান করা যায় কে পাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব।
আসুন এমন চারটি কারন দেখে নেই ...
১।ব্রেন্ডন ম্যাককালাম এবং তার আক্রমণাত্মক অধিনায়কত্ব। বিশ্বচ্যাম্পিয়ন হতে চাইলে আপনাকে অবশ্যই বাকিদের থেকে আলাদা ভাবতে হবে। প্রতিপক্ষ যে ফাদে ফেলতে চাইবে সে ফাদের জাল ভেদ করতে আপনাকে চিন্তা করতে হবে সম্পূর্ণ ভিন্ন পন্থায়। আর এ কাজে ম্যাককালামের চাইতে পটু আর কেউ নেই। সাথে যোগ হয়েছে অস্ট্রেলিয়ার সাথে তার ব্যাটিং রেকর্ড। অস্ট্রেলিয়ার সাথে একদিনের আন্তর্জাতিক ম্যাচে করেছেন এক হাজার তিন রান , আছে ছয়টি অর্ধশতক। এর মধ্যে তিনটি অর্ধশতক দলকে নিয়ে গিয়েছিল জয়েন বন্দরে।
২।ড্যানিয়েল ভেট্টরি এবং তার অসাধারন ইকোনমি রেট। মেলবোর্নের মাঠে ডেনিয়েল ভেট্টরির ইকোনমি মাত্র ৩.৯৮ যা এক কথায় অসাধারন। কাল যদি রানের চাকা ধরে রাখতে পারেন নিউজিল্যান্ড জয়ের বন্দরের দিকে এক ধাপ এগিয়ে যাবে।
৩।অস্ট্রেলিয়ার সাথে খেলা মানে প্রতিপক্ষ দলের জন্য আতংকের নাম ম্যাক্সওয়েল এবং তার ব্যাট! হাত দুটো যেন রাবারের তৈরি। যেদিকে ইচ্ছা ঘুরাচ্ছেন কিন্তু মেলবোর্নে ম্যাক্সওয়েলের ব্যাট একদম শান্ত। পাঁচটি একদিনের খেলায় ২৫ গড়ে মাত্র ১০১ রান, এর মধ্যে এক ইনিংসেই করেছেন ৬৬। কাল যদি তার ব্যাট কথা না বলে অস্ট্রেলিয়াকে মনে হচ্ছে বিপদে পরতে হবে।
৪।অস্ট্রেলিয়ার ব্যাটিং এ মানেই ওয়ার্নারের ধ্বংসযজ্ঞ শুরু। কিন্তু এমসিজিতে তিনিও ঠিক সুবিধা করতে পারেন না। সাত খেলায় ১৮ গড়ে মাত্র ১২৯ রান নামের প্রতি সুবিচার করতে পারছেনা। কাল তার ব্যাটকে চুপ করিয়ে দিলে পারলে নিউজিল্যান্ড দল হাওয়ায় ভাসবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
No comments:
Post a Comment