এমন কেউ কি আছেন, যিনি
নিজের ব্যক্তিত্বকে সকলের সামনে
তুলে ধরতে চান না? একজন ব্যক্তিত্বহীন
মানুষ যতই সুন্দর হোক না কেন, সকলের
চোখে সম্মানের পাত্র হয়ে উঠতে
পারেন না। ব্যক্তিত্ব সেই একটি
জিনিস, যা যে কোন মানুষের
জীবনকে বদলে দিতে পারে। জেনে
নিন ৫টি সহজ কৌশল একজন শক্তিশালী
ও সম্মানিত ব্যক্তিত্বের মানুষ হয়ে
ওঠার এবং বদলে নিন নিজের জীবন।
সামাজিক, মিশুক,
হাসিখুশি
এই তিনটি গুণ যে মানুষের মাঝে আছে,
তিনি সকলের কাছেই পরম কাঙ্ক্ষিত
হয়ে ওঠেন। সামাজিক মানে অন্যের
বিষয়ে নাক গলানো নয়। সামাজিক
হবার অর্থ সকলের খোঁজখবর রাখা,
বিপদে এগিয়ে যাওয়া। মিশুক হবার
মানে চামচামি নয়, বরং সকলের মাঝে
একজন হয়ে ওঠা। এবং হাসিখুশি হবার
অর্থ অকারণে রসিকতা নয়, বরং একজন
নম্র ও বিনয়ী মানুষ হওয়া।
বাড়িয়ে তুলুন
সচেতনতা
কেবল বেঁচে থাকলেই চলবে না, জীবন
ও সমাজ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে
তুলতে হবে যা বেশিরভাগ মানুষের
মাঝেই নেই। এই জিনিসটাই যখন অর্জন
করে ফেলতে পারবেন, তখন সম্মানিত
হওয়া আপনার নিশ্চিত। একজন নীরব দর্শক
না হয়ে একজন সচেতন মানুষ হয়ে উঠুন।
নিজে বাঁচুন নিরাপদে, অন্যের জন্য
কিছু করুন।
নিজেকে নিয়ন্ত্রণ
করতে শিখুন
নিজের রাগ, লোভ, ঘৃণা, স্বার্থপরতা
ইত্যাদি যেসব বিষয়কে আমরা খারাপ
বলে জানি এগুলো নিয়ন্ত্রণ করতে
শিখুন। মিথ্যা বলা পরিহার করুন,
প্রতারণার মত জঘন্য কাজ ভুলেও করবেন
না। গীবত করা, অন্যকে নিজের
স্বার্থে ব্যবহার করা ইত্যাদি থেকে
বিরত থাকুন। রেগে গিয়ে
চেঁচামেচি, অভদ্র আচরণ ইত্তাদিকে
নিয়ন্ত্রণ করতে শিখুন।
আচরণে হোন নিখুঁত
ভদ্রতার সুন্দর আচরণ গুলো শিখে নেয়া
এমন কোন কঠিন কাজ নয়। আচার- আচরণে
হয়ে উঠুন একজন "পারফেক্ট" ভদ্রলোক বা
ভদ্রমহিলা। এই ব্যাপারটিও আমাদের
সমাজে একেবারেই কম। তাই নিখুঁত
ভদ্রতা আপনাকে করে তুলবে সকলের
চাইতে ভিন্ন।
কথায় নয়, কাজে
বিশ্বাসী
মুখে মুখে বা সোশ্যাল মিডিয়ায়
হাতি-ঘোড়া না মেরে বাস্তব
জীবনে কিছু করুন। বড় বড় কথায় আসলে
কিছু হয় না। বাস্তব জীবনে বড় কিছু করে
নিজেকে করে তুলুন অনুকরণীয়।
Popular Posts
-
১/মুশফিকুর রহিম (অধিনায়ক) ২/তামিম ইকবাল (সহ-অধিনায়ক) ৩/ইমরুল কায়েস ৪/লিটন কুমার দাস ৫/মুমিনুল হক, ৬/সাকিব আল হাসান ৭/মাহমুদউল্লাহ ৮/শ...
-
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরুর সাক্ষী হয়ে আছেন ইমরান খান। বাংলাদেশের ওয়ানডে অভিষেকের দিন পাকিস্তান অধিনায়ক নাকি বাংলা...
-
১। তামিম ইকবাল ২। সৌম্য সরকার ৩। লিটন কুমার দাস ৪। সাকিব আল হাসান ৫। মুশফিকুর রহিম ৬। সাব্বির রহমান ৭। নাসির হোসেন ৮। মাশরাফি বিন মুর...
-
বাংলাদেশ vs পাকিস্তান এর মধ্যকার সিরিজ এ ইতিমধ্যে পাকিস্তান তাদের স্কোয়াড তালিকা দিয়ে দিছে। এবার বাংলাদেশ এর সম্ভাব্য টেস্ট ,ওয়ানড...
-
এই তো বছর পাঁচেক আগের কথা। জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলায় সাতক্ষীরার হয়ে প্রথম মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ ম...
-
নাসির হোসেন, বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ক্রিকেট তারকা। মাঠে, মাঠের বাইরে নানা দুষ্টমিতে মাতিয়ে রাখেন চারপাশটাকে। সম্প্রতি কথা হলো না...
-
১৯৮৩ সালে ১৮৩ রান করেও বিশ্বকাপের ফাইনাল জিতে গিয়েছিল। প্রথম ইনিংস শেষ হবার পরও যে, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালে সামান্য ক...
-
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী রান, শতক, অর্ধশতক, চার ও ছক্কার মালিক এখন তামিম ইকবাল! ১৪৩ ওয়ানডে ম্যাচে তার মোট রান ৪৩৭৩। দ...
-
Today at 2:30 pm. Plz like our facebook fan page www.facebook.com/StadiumZone
-
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ—প্রায় দেড় মাসের বিশ্বকাপ উৎসবের পর্দা নামল গতকালই। এবার বিশ্বকাপে কেবল ‘অতিথি’ হতে যায়নি বাংলাদেশ। বরং অনে...
Popular Posts
Sunday, April 19, 2015
৫টি দারুণ কৌশলে বাড়িয়ে নিন ব্যক্তিত্বের জাদু, হয়ে উঠুন সম্মানের যোগ্য!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment