Popular Posts

Popular Posts

Sunday, May 17, 2015

অধিনায়ক মুশফিকের প্রশংসায় বিসিবি প্রেসিডেন্ট

মুশফিকের ব্যাটিং নিয়ে
কারো মনেই কোন প্রশ্ন নেই। কিন্তু
নানা সময়ে সমালোচিত হয়েছে
রক্ষণাত্মক অধিনায়কত্ব। কয়েকদিন
আগেই বিসিবি প্রেসিডেন্ট
বলেছিলেন মুশফিকের অধিনায়কত্ব
নিয়ে চিন্তায় বিসিবি। কিন্তু
গতকাল(শনিবার) তার মুখে ঝরলো
মুশফিকের অধিনায়কত্বের প্রশংসা।
সাংবাদিকদের নাজমুল হাসান বলেন,
‘এখন পর্যন্ত আমাদের যে কয়টি সাফল্য,
তার বেশির ভাগই মুশফিকের
অধিনায়কত্বে। ওর অধিনায়কত্ব নিয়ে
আমরা চিন্তিত নই।’
ভাল বিকল্প না থাকায় এ বছর নতুন
কাউকে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার
সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন
তিনি, ‘এ বছরের মধ্যে মুশফিকের
অধিনায়কত্ব পরিবর্তনের কোনো
সম্ভাবনা নেই। মুশফিকের চেয়ে
ভালো বিকল্পও এ মুহূর্তে আমাদের
হাতে নেই।’

No comments:

Post a Comment